Rahasya Char || Nabakumar Basu

Original price was: $400.00.Current price is: $320.00.

সূচি চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় ৯ ধর্মের কল ২০৯ বহুতলে বলিদান ৩০৭ দুইয়ে পক্ষ ৪০৫

SKU: Dey’s Publishing7350
Category:

Description

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রচিত বিশিষ্ট ব কথাকার নবকুমার বসু-র দুরন্ত চারটি রহস্য উপন্যাসের সংকলন প্রকাশিত হল। প্রথম তিনটি রচনার পটভূমি শহর কলকাতা এবং শহরতলি হলেও, চতুর্থ উপন্যাস দুইয়ে পক্ষ-এর পটভূমি লেখকের বর্তমান নিজস্ব আবাস লন্ডন শহরের। সবকটি রচনাই ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ও বিবেকবান চিকিৎসক সোমদেব গুহ তথা ‘বুড়ো’ এবং তস্য সহকারী সাংবাদিক মানিক ব্যানার্জি-ও ইতিমধ্যে ‘বুড়ো গোয়েন্দার মানিক অ্যাসিস্ট্যান্ট’ নামে বাংলা সাহিত্য পাঠকদের নজর কেড়েছেন। প্রথম উপন্যাস চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় লেখা হয়েছে, একজন সৎ শিশু বিশেষজ্ঞর নির্মম অকালমৃত্যুর সত্যান্বেষণ কেন্দ্র করে-যার অনুষঙ্গে উঠে আসে বর্তমান সমাজের রাজনৈতিক-অর্থনৈতিক ভ্রষ্টাচার ও অবয়বের এক তন্নিষ্ঠ চিত্র। দ্বিতীয় উপন্যাস ধর্মের কল-এ বিধৃত হয়েছে এমনই এক সুচতুর হত্যাকাণ্ডের নিবিড় তদন্ত কাহিনি, যার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হয়ে পড়েন পাঠক… যেন অজান্তে সতর্ক হতে শুরু করেন নিজেও। আর তৃতীয় কাহিনি বহুতলে বলিদান পাঠ করতে করতে সত্যি কি দমবন্ধ হয়ে আসে এই শহরবাসীরও। আত্মহত্যার মোড়কে রহস্যময় হত্যাকাহিনির বর্ণনা বুঝি কোনো এক অনতি অতীত স্মৃতিরই পর্যালোচনা। কে বলতে পারে! আবার লন্ডনের শহরতলিতে একটি কুকুরের অস্বাভাবিক আচরণ কেন্দ্র করে যে রহস্য দানা বেঁধে ওঠে এবং দুইয়ে পক্ষ উপন্যাসে সত্যান্বেষণের যে পরিণত, বাংলা রহস্য কাহিনির বৈচিত্র্যে নিশ্চিতভাবেই তা এক অভিনব এবং ব্যাতিক্রমী সংযোজন।

সব মিলিয়েই বক্ষমান সংকলনটি হয়ে উঠেছে যেন সমসাময়িককালের অপরাধ প্রবণতার এক প্রত্যক্ষ দলিল এবং বুদ্ধিদীপ্ত সত্যানুসন্ধানের মাধ্যমে তারই এক সাবলীল সাহিত্যরূপ। তথ্যে সানুপুঙ্খ, অনুসন্ধানে গভীর, বর্ণময় টানটান এবং সপ্রতিভ সংলাপে উচ্ছল সম্পূর্ণ ব্যতিক্রমী চারটি রহস্যোপন্যাস উপহার দিয়েছেন এই সময়ের বিশিষ্ট কথাসাহিত্যিক নবকুমার বসু।

বাংলা রহস্য সাহিত্যের আসরেও এই গ্রন্থ এবং ‘বুড়ো গোয়েন্দার মানিক অ্যাসিস্ট্যান্ট’-এর সত্যানুসন্ধান ও তদন্ত এক নতুন হওয়ার ঝলক।

Additional information

Author Name

Publisher

Binding

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rahasya Char || Nabakumar Basu”

Your email address will not be published. Required fields are marked *