Description
‘রত্নগর্ভা বাঁকুড়া’ বাঁকুড়ার বিস্মৃত ও স্মরণীয় ব্যক্তিত্বের জীবনালেখ্য। বাঁকুড়ার জীবন-চরিত ইতিহাসে এক মলাটে এমন প্রয়াস এই প্রথম। পঞ্চাশেরও অধিক জীবনী সন্নিবিষ্ট হয়েছে এই পুস্তকে। বাঁকুড়ার সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে তাঁদের অবদান বিস্ময়কর। অথচ এইসব মহান ব্যক্তিত্বের অনেকেই রয়ে গেছেন ইতিহাসের অন্তরালে, কেউ-বা স্বল্পালোচিত। তাঁদের ত্যাগ আদর্শ ভাবনা এবং শিক্ষা আজ ধুলণ্ঠিত। লেখক কয়েক দশক ধরে গবেষণার পথ বেয়ে খুঁজে নিয়েছেন সেইসব মহান জীবনের ইতিহাস। তবে অনালোচিত এইসব ব্যক্তিত্বের পাশাপাশি পর্যালোচনা করেছেন স্মরণীয়-বরণীয়দের যেখানে পাঠক পাবেন নতুন তথ্য, নতুন ভাবনা ।






Reviews
There are no reviews yet.