Ray Paribarer Bhuter Goppo || Sandip Ray || রায়পরিবারের ভূতের গপ্‌পো || সন্দীপ রায়

Original price was: $325.00.Current price is: $260.00.

ক্ষতিকারক তো নয়ই! তারা মানুষের উপকারে লাগে, সৎ পথ বাতলে দেয়, দরকারে অদরকারে কত না সাহায্য করে! এইসব ভালো ভূতেরা এই সংকলনের মুখ্য চরিত্র

Out of stock

SKU: bichitra patra 0099
Category:

Description

“বাংলা সাহিত্যে ভূতেদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। আট থেকে আশি সব বয়সী পাঠক-পাঠিকাদের যে কোনও সময়ের মনের খোরাক ভূতের গপ্পো। সে গা ছমছমে ভূতের গপ্পোই হোক্, কি মিষ্টি ভূতের গপ্পোই হোক্। বাবা নিজেও তো পাঠক-পাঠিকাকে চিনিয়েছেন কত ধরনের ভূতেদের সঙ্গে। তাদের নানা কীর্তি, নানা গুণপনার গপ্পো শুনিয়েছেন তিনি। অবিশ্যি এই তালিকায় তারও আগে আসে যার নাম, তিনি আমার প্রপিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ভূতের রাজার সাক্ষাৎ পাওয়া কি সহজ কথা—সেই সুযোগ তো তিনিই করে দিয়েছিলেন। রায়পরিবারের সদস্যরা ভূতের গপ্পো কম লেখেননি। মজার বিষয়, এসব ভূতেরা মোটেই ভয়ংকর নয়, ক্ষতিকারক তো নয়ই! তারা মানুষের উপকারে লাগে, সৎ পথ বাতলে দেয়, দরকারে অদরকারে কত না সাহায্য করে! এইসব ভালো ভূতেরা এই সংকলনের মুখ্য চরিত্র। তাদের নানান মিষ্টি কীর্তিকলাপে ভরপুর এক-একটি গপ্পো পাঠক-পাঠিকাদের মন ছুঁয়ে যেতে বাধ্য। পনেরোটি সেরা লেখাকে এই সংকলনে স্থান দেওয়া হয়েছে। এই সংকলনে যে সমস্ত গল্পের মূল অলংকরণ পাওয়া গিয়েছে, সেগুলিই ছাপা হ’ল। অনেক গল্পেরই অবিশ্যি অলংকরণ ছিল না। তাছাড়া পুরনো স্বাদটিকে বজায় রাখবার জন্য গল্পের মূল বানানও অপরিবর্তিত রাখা হয়েছে।”

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ray Paribarer Bhuter Goppo || Sandip Ray || রায়পরিবারের ভূতের গপ্‌পো || সন্দীপ রায়”

Your email address will not be published. Required fields are marked *