RUPADARSHI GOURIKISHORE || রূপদর্শী গৌরিকিশোর || SOHINI GHOSH

Original price was: $450.00.Current price is: $360.00.

গৌরকিশোর ঘোষের জন্ম ২০ জুন ১৯২৩। পূর্ববাংলায় ( অধুনা বাংলাদেশ ) শিলাইদহের হাটগোপালপুরে মাতুলালয়ে তাঁর জন্ম । পিত্রালয় যশোর জেলার মথুরাপুর গ্রাম । বাবা ছিলেন স্বর্ণপদক প্রাপ্ত হোমিওপ্যাথ ডাক্তার। বাবার সমাজসেবার কারণে দারিদ্র ছিল নিত্য সহচর । হাতেখড়ি হয়েছিল শ্রীহট্ট জেলার চা – বাগানে নবীনচন্দ্র পালের পাঠশালায় । পরবর্তীকালে বিদ্যালয়ের পাঠ শেষ হয় নবদ্বীপ বকুলতলা […]

SKU: Dey’s Publishing9144
Category:

Description

গৌরকিশোর ঘোষের জন্ম ২০ জুন ১৯২৩।
পূর্ববাংলায় ( অধুনা বাংলাদেশ ) শিলাইদহের হাটগোপালপুরে মাতুলালয়ে তাঁর জন্ম । পিত্রালয় যশোর জেলার মথুরাপুর গ্রাম । বাবা ছিলেন স্বর্ণপদক প্রাপ্ত হোমিওপ্যাথ ডাক্তার। বাবার সমাজসেবার কারণে দারিদ্র ছিল নিত্য সহচর । হাতেখড়ি হয়েছিল শ্রীহট্ট জেলার চা – বাগানে নবীনচন্দ্র পালের পাঠশালায় । পরবর্তীকালে বিদ্যালয়ের পাঠ শেষ হয় নবদ্বীপ বকুলতলা হাই ইংলিশ স্কুল থেকে । পরে বিদ্যাসাগর কলেজের নবদ্বীপ শাখা থেকে আইএসসি পাশ করেন । সেখানেই তাঁর বিদ্যায়তনিক পাঠের সমাপ্তি । সংসার চালানোর জন্য নানা ধরনের কাজ তাঁকে করতে হয়েছিল বহু পেশা বদলে শেষ পর্যন্ত সাংবাদিকতায় স্থিত হন । সৎ , নির্ভীক সাংবাদিক হিসেবে গৌরকিশোরের পরিচিতি । সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের মত প্রকাশের অধিকার প্রসঙ্গে তিনি ছিলেন এক আপসহীন সংগ্রামী । এই কারণে একাধিকবার তাঁর প্রাণসংশয় হয় । নকশালদের খতম তালিকায় নাম উঠেছিল তাঁর । ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় মত প্রকাশের সাংবিধানিক অধিকার দাবি করায় তাঁকে কারারুদ্ধ করা হয় । সাহিত্য এবং সাংবাদিকতায় অবদানের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন । সেগুলির মধ্যে উল্লেখযোগ্য — আনন্দ পুরস্কার ( ১৯৭০ ) , কো জয় উক স্মৃতি পুরস্কার ( ১৯৭৬ ) , ম্যাগসেসে পুরস্কার ( ১৯৮২ ) , বঙ্কিম পুরস্কার ( ১৯৮২ ) । এছাড়াও তাঁর সাম্প্রদায়িক সম্প্রীতি বিস্তারে প্রশংসনীয় উদ্যোগের জন্য লাভ করেছেন বহু সম্মান।

Additional information

Author Name

Publisher

Binding

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “RUPADARSHI GOURIKISHORE || রূপদর্শী গৌরিকিশোর || SOHINI GHOSH”

Your email address will not be published. Required fields are marked *