Description
বনপাশ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে মেল ট্রেন দাঁড়ানোর কথা নয়। তারপরেও দাঁড়িয়েছে। আমি কুয়াশামাখা নিচু প্ল্যাটফর্মে নেমে পড়েছি। যেসব স্টেশনে ট্রেন থামবার কথা নয়, সেখানে ট্রেন থেমে গেলে শরীরের ভিতর কেমন একটা ছটফটানি হতে থাকে। নেমে পড়তে ইচ্ছে করে। কোথায় যেন পড়েছিলাম একে বলে, ‘রেলস্টেশন সিনড্রোম’। আমার আবার বাড়তি চাপ আছে। দোনামোনা করলে রেলস্টেশন আমাকে চাপা গলায় ধমক দেয়। বলে, ‘অ্যাই বেটা সাগর, হাঁ করে জানলা দিয়ে কী দেখছিস? তুই কি সিনেমার হিরোইন যে ট্রেনের জানলা দিয়ে ছলছল চোখে বাইরে তাকিয়ে থাকবি? নেমে আয় গাধা কোথাকার। নেমে এসে দেখ, ভুল করে পৌঁছে যাওয়া পৃথিবীটা হিসেব করে পৌঁছনো পৃথিবীর থেকে কত বেশি সুন্দর!’






Reviews
There are no reviews yet.