Sarna Padak || Harsha Dutta || স্বর্ণপদক || হর্ষ দত্ত

Original price was: $399.00.Current price is: $319.00.

ছেলেটির টাল-মাটাল জীবনকাহিনির শুরু এক শ্রীহীন, আর্ত, দুঃস্থ পরিবেশে। সেই দুঃসহ স্থান থেকে কথাপুঞ্জ ধীরে ধীরে এগিয়ে আসে, কাঁটার মুকুট পরা জটিল বর্তমানের দিকে। পঞ্চাশ দশকের শেষপ্রান্তে বস্তিতে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এক কিশোর, যার নাম ব্যঙ্গকৌতুকের মতো সম্রাট, তার স্বপ্ন, স্বপ্নভঙ্গ এবং স্বপ্নের উত্তরণ চিত্রিত হয়েছে এই উপন্যাসে। শুধু স্বার্থপর দৌড় নয়, ধুলো-মাটি […]

SKU: Dey’s Publishing19149-src222257
Category:

Description

ছেলেটির টাল-মাটাল জীবনকাহিনির শুরু এক শ্রীহীন, আর্ত, দুঃস্থ পরিবেশে। সেই দুঃসহ স্থান থেকে কথাপুঞ্জ ধীরে ধীরে এগিয়ে আসে, কাঁটার মুকুট পরা জটিল বর্তমানের দিকে। পঞ্চাশ দশকের শেষপ্রান্তে বস্তিতে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এক কিশোর, যার নাম ব্যঙ্গকৌতুকের মতো সম্রাট, তার স্বপ্ন, স্বপ্নভঙ্গ এবং স্বপ্নের উত্তরণ চিত্রিত হয়েছে এই উপন্যাসে। শুধু স্বার্থপর দৌড় নয়, ধুলো-মাটি স্বীকার করে, কাহিনির সম্রাট নিজের লক্ষ্য স্থির করে নিয়েছিল। সে বিসর্জন দিয়েছিল যৌবনের সমস্ত লুকনো কামনা। সম্রাট ক্রমশ সঞ্চিত অভিজ্ঞতায় বুঝেছিল, স্থিরলক্ষ্যে কেউ সফল হয়, কেউ হয় না। সে বস্তিতে থাকে-এই অতিসত্য তথ্যটুকু কলেজে প্রকাশিত হয়ে যাওয়ার পর, ওর জীবন থেকে ঝরে গেছিল ভালোবাসার রঙিন পাতা। সম্রাটের প্রতি মুগ্ধ, সতীর্থ প্রেমিকারা

মিথ্যে অজুহাতে ওকে বর্জন করেছে। অপার সহ্যশক্তির ওপর বিশ্বাস রেখে, সহৃদয় মানুষদের এগিয়ে দেওয়া হাত ধরে, সম্রাট প্রত্যাশিত শিখরে পৌঁছতে পেরেছে। আপ্রাণ চেষ্টা করেছে, প্রোমোটিং নামক বস্তির ভয়ংকর শত্রুর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নেমে, বস্তিবাসীদের জীবনরথ অপ্রতিহত গতিতে ছুটিয়ে নিয়ে যেতে। পরীক্ষায় প্রাপ্ত স্বর্ণপদকের মতো সম্রাট কি উজ্জ্বল হতে পেরেছে নিজস্ব প্রত্যয়ে, প্রতিবাদে? এই কাহিনিতে তারই অন্বেষণ।

Additional information

Author Name

Binding

Language

ISBN

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sarna Padak || Harsha Dutta || স্বর্ণপদক || হর্ষ দত্ত”

Your email address will not be published. Required fields are marked *