Description
মায়াচেতনার নৈঃশব্দ্য দিয়ে নির্মিত, দু’-পঙ্ক্তির মাঝখানে লুকিয়ে–থাকা অনন্ত ইচ্ছের পরিসর। তারই মনন স্পর্শ করতে চেয়েছে ‘সু’-র উদ্দেশে লেখা কবিতাগুচ্ছ—
‘সেই স্পেসে যেতে হবে, সু…’
আঘাতে–অবক্ষয়ে, সিস্টেমের কর্দমাক্ত খাঁজে আর্তের উদ্দেশে একটি সযত্ন জুঁই রেখে আসার অভিলাষ বহন করে কবিজন্ম। আবহমান বাংলার শব্দভেদী পদাবলি রচনার সুভাষিত বাঁকে দ্বিধাগ্রস্ত প্রেমিক–কবির প্রশ্ন: ‘তা হলে কি মন নয়, শুধুই শরীর সত্যবতী?’






Reviews
There are no reviews yet.