Description
অতনু ঘোষের “শেষ পাতা” সমকালীন বাংলা সিনেমায় এক দৃষ্টান্তমূলক নব সংযোজন। সিনেমার ভাষা বিন্যাসে, বিষয়ের গভীরতায় এবং সাহিত্যের সঙ্গে সিনেমার সংযোগ প্রয়াসে ‘শেষ পাতা’ এক উদাহরণ। একদা সফল এক লেখক বাল্মীকি, স্ত্রীর আকস্মিক হত্যার পর হারিয়ে ফেলেন সৃজনী চিন্তার উৎস ও জীবনের দিশা। ঘটনাক্রমে প্রায় তিন দশক পরে তাঁর গতিহীন অথচ অস্থির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে পড়ে আরও তিনজন মানুষ-সৌনক, মেধা ও দীপা। এই চারটি চরিত্রের পারস্পরিক সম্পর্কের আলো আঁধারীতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এক অনন্য আখ্যানের শেষ পাতা।










Reviews
There are no reviews yet.