Description
সেক্স, সিক্রেট এবং ডিজায়ার— এই তিনটি শব্দ আপাতদৃষ্টিতে পৃথক অর্থের হলেও আদতে শব্দগুলি একে অপরের সঙ্গে গভীর ভাবে সম্পৃক্ত। আমরা সাধারণত দুই ধরনের জীবন একই সঙ্গে যাপন করে চলি। একটি জীবন প্রকাশ্য দিবালোকে উদ্ভাসিত। অন্যটি গোপন আঁধারে লীন। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের মনের এমন কিছু ইচ্ছে যা, সামাজিকভাবে ব্রাত্য। যেমন, লহরী তার যৌনসঙ্গী হিসেবে বেছে নেন বৃন্তচ্যুত পুষ্পরাজি, ঋষিতা যৌনাকাঙ্ক্ষা পূর্ণ করতে বেছে নেন তার পোষ্য সারমেয়দের। রিমির মতো সদ্য বিবাহিতা স্ত্রী থাকা সত্ত্বেও নির্মল কেন বেছে নিয়েছিলেন বিকল্প এক যৌন জীবন? রূপসা কোনো এক অশরীরীর প্রতীক্ষায় ক্রমশ এগিয়ে যান এক ভয়ংকর পরিণতির দিকে অথবা কোনো এক লাশকাটা ঘরে কেনই-বা একজন ডাক্তার মেতে ওঠেন মৃতদেহের সঙ্গে যৌনসঙ্গমে? — এরকম আরও কিছু মানুষ এবং তাঁদের গোপন চাহিদা, আকাঙ্ক্ষা আর ভালোলাগার অনুভূতির প্রকাশ যা অনেকাংশেই পরিবর্তিত হয়েছে দণ্ডনীয় অপরাধে। এইসব সমস্যা ও তার সঙ্গে জড়িয়ে পড়া মানুষদের নিয়ে সুদীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতাই উপজীব্য হয়ে উঠেছে, ‘সেক্স সিক্রেট ডিজায়ার’ গ্রন্থটিতে। এই গ্রন্থে পেশায় মনোবিদ সুমনা, মানুষের সেই অন্ধকার দিকগুলোকে প্রকাশ্যে উন্মোচন করেছেন— যা মানুষকে বাধ্য করে ভয়ংকর এক পরিণতি বেছে নিতে।






Reviews
There are no reviews yet.