Description
শব্দদীপিকা প্রায় দশ বছরের চেষ্টায় রচিত। এই অভিধানে আধুনিক সাহিত্যে সাধারণত যে সব শব্দ ব্যবহৃত হয়ে থাকে, যথাসাধ্য সেগুলি সঙ্কলনের প্রয়াস করা হয়েছে। এই অভিধানে সমশব্দ বেশি রয়েছে। সেই সঙ্গে বাঙালি মুসলমান সমাজে প্রচলিত বেশ কিছু শব্দও নেওয়া হয়েছে। এখানে মান্য চলিত বাংলা ভাষার আধুনিক বানানরীতি অনুসৃত হয়েছে। শব্দের উৎস ও পদপরিচয় উল্লেখিত হয়েছে। যে সব বাঙালি পাঠক খবরের কাগজ আর নানা পত্রপত্রিকা ও গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ-নাটক পড়ে থাকেন, এবং নিজেরাও কমবেশি লেখালেখির কাজ করেন, তাঁদের যাতে সহজে ঠিক মতো কাজে লাগে, সেই অভিপ্রায়ে এই অভিধানটি পরিকল্পিত ও রচিত।






Reviews
There are no reviews yet.