Description
ঠিক যেন ঢেউয়ের দোলায় আলোর মালায় সেজে উঠেছে সমুদ্রের পারে ম্যান্ডোলিন ওয়েভ রিসর্ট। কী এমন রহস্য দানা বাঁধছে সেখানে যা পার্থিব জগতের চেনা বোধের বাইরে। একদিকে রহস্যে-ঘেরা জঙ্গল, অন্যদিকে মোহময়ী নীল-বসনা সমুদ্র। আর আছে লাস্যময়ী মিরান্ডা…
রিসর্টের অতিথি যুবক অভয়কে মিরান্ডা নিয়ে যেতে চায় কোন্ নতুন পথে? সেপথের এমন কী মায়া, যা অভয়কে ভুলিয়ে দিতে চায় তার এতদিনের সমস্ত উপলদ্ধি? ছোট্ট মেয়ে রিচা কেন কেবলই মিরান্ডার কাছে যেতে চায়? রিসর্টে আগত অতিথিদের কারো-কারো ঘটছে অনভিপ্রেত অঙ্গহানি… কীভাবে? কে করছে এসব? উদ্দেশ্য-ই বা কী? কোনো অভিশাপ না, কি আরও ভয়ানক কিছু। মিরান্ডার মুক্তির কি আর কোনো পথই খোলা নেই? নাকি মিরান্ডা নিজেই…বিভা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক শয়তান… এক থেকে একশ’ হয়ে পৃথিবীতে রেখে যেতে চায় তার স্বাক্ষর… শয়তানের স্বাক্ষর!







Reviews
There are no reviews yet.