Description
আর্থার কোনান ডয়েল-এর আশ্চর্য সৃষ্টি শার্লক হোমস। এই বিশ্ববিখ্যাত গোয়েন্দা কাহিনী রুদ্ধশ্বাসে বার বার পড়তে ইচ্ছে হয়।
অন্ধকারে আলোর পথপ্রদর্শক শার্লক হোমসের অসাধারণ বিশ্লেষণ পদ্ধতি এবং যুক্তিবিজ্ঞানের কীর্তিকাহিনী অনুবাদ করে শেষ করা যায় না।
সকল গোয়েন্দাদেরই চালচলন গতিবিধি বড়ই অদ্ভুত ও বিচিত্র ধরনের। শালক হোমসও ছিলেন বড়ই বিচিত্র চরিত্রের। তাঁর মতো সদাই কাজ পাগল গোয়েন্দা পাওয়া খুবই কষ্টকর। বেশভূষায় তাঁর রীতিমত চাকচিক্যভাব। আচার-আচরণে তিনি ছিলেন মার্জিত এবং তাঁর চিন্তা-ভাবনার মধ্যেও ছিল একটা সুশৃঙ্খলতার ভাব। তাঁর ব্যবহৃত ঘরে যেদিকে তাকানো যাক না কেন দেখা যাবে শুধু কাগজের স্তূপ আর রাসায়নিক বিশ্লেষণের সাজসরঞ্জাম। তাঁর সারাদিন কাজ হল আরাম কেদারায় বসে বইতে মুখ গুঁজে থাকা আর না হয় ভায়োলিনে গান তোলা।
শালক হোমসের বিশ্লেষণ পদ্ধতি ছিল অতি সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ। শার্লক হোমসের গোয়েন্দাগিরিতে ঘটনাগুলি যত জটিল ও রহস্যময় হবে তার সমাধান খুঁজতে গিয়ে রোমাঞ্চ অনুভূতিও তত বেশি হবে।






Reviews
There are no reviews yet.