Description
লাল মোরামের রাস্তা, মহুয়া আর পলাশের জঙ্গল, আর ব্রিটিশ আমলের পুরনো ভিলা-শিমুলতলার এই রোমান্টিক আবহে কি সত্যিই কোনো অশরীরী ঘুরে বেড়ায়?
সদ্য ডিটেকটিভ এজেন্সি খোলা প্রলয় আর তার জাদুকর বন্ধু গোপালের কাছে প্রথম কেস নিয়ে আসেন বিখ্যাত ফিল্মমেকার অরিজিৎ রায়। শিমুলতলায় নিজের পৈতৃক বাড়িতে তিনি পাচ্ছেন লাল কালিতে লেখা খুনের হুমকি চিঠি। বাড়ির কাজের লোক দীপকের রহস্যজনক মৃত্যু হয়েছে চলন্ত বাইকে, নিখুঁত নিশানায় ছোঁড়া এক ঘাতক ছুরির আঘাতে। কুয়াশায় ঘেরা জঙ্গল, পরিত্যক্ত শপিং কমপ্লেক্স, আর এক মুখোশধারী নাইফ-থ্রোয়ার। এই গোলকধাঁধায় প্রলয় আর গোপাল কি পারবে আসল খুনিকে খুঁজে বের করতে? নাকি শিকার হতে হবে অদেখা কোনো শত্রুর?






Reviews
There are no reviews yet.