Description
‘জীবন’ শব্দটা খুব ছোট হলেও এর ব্যাপ্তি কিন্তু বিশাল। জীবন মানে কোনও এক মনোরম বিকেলে প্রিয়জনের হাতে হাত রেখে নৌকাবিহার নয়। বরং একে সুদূর রেলযাত্রার সঙ্গে তুলনা করা চলে; যে যাত্রাপথের আঁকেবাকে ছড়িয়ে থাকে হাজারো অভিজ্ঞতা। কখনও বড় বেশি রকমের একঘেয়েমি এসে ঘিরে ধরে আমাদের। আমরা অধৈর্য হই, তবুও গন্তব্যের হদিস মেলে না। কখনও আবার চলার পথে মৃদু কোনও ফুলের সুবাস নিয়ে আসা একঝলক ঠান্ডা বাতাস, হঠাৎই মুখের ওপর ঝাপটা দিয়ে জানান দিয়ে যায়, পথটা সুন্দর। তখন মনে হয়, গন্তব্য হোক নাহয় কিঞ্চিত বিলম্বিত! কোনও স্টেশনে সহযাত্রী হিসেবে প্রাণের মানুষ জোটে, আবার কোনও স্টেশনে বুকভরা বেদনায় কাউকে চিরবিদায় জানাতে হয়। তবুও যাত্রা থামে না। কখনও তর্ক-বিতর্কে হারজিতের লড়াই চলে উল্টোদিকের সহযাত্রীটির সঙ্গে, কখনও বা সে সংঘাত চলে নিজের গভীরে। আমরা হাসি, কাঁদি, অভিমান করি, ভালোবাসি, ক্ষতবিক্ষত করি নিজেকে। ভেঙে চুরমার হই, আবার নতুন করে সাজাই। এই নিয়েই সম্পূর্ণ হয় জীবনের যাত্রাপথ। কোথাও কোনও এক চিত্রকরের অদৃশ্য ক্যানভাসে ফুটে ওঠে ষোলআনা জীবনের জলছবি।






Reviews
There are no reviews yet.