Description
‘শ্রীকান্তের শরৎচন্দ্র’ বঙ্গদর্শন’-পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হইতেছিল; পরে উক্ত
পত্রিকার প্রকাশ বন্ধ হওয়ায় রচনাটি অসম্পূর্ণ থাকিয়া যায়, তাই অবসরমত বাকি অংশ
শেষ করিয়া আমি একেবারে পুস্তকাকারে ইহা প্রকাশ করিলাম। তাহাতে একপক্ষে ভালই
হইয়াছে-আরও ধীরে; এবং আরও সুচিন্তিতভাবে আমি এই রচনাটি সম্পন্ন করিতে
পারিয়াছি। যাঁহারা ‘বঙ্গদর্শন’-এ ইহার প্রথম অংশ পাঠ করিয়াছেন তাঁহারা দেখিতে
পাইবেন, আমি ক্রমে আরও ভিতরে প্রবেশ করিয়াছি, এবং আলোচনার ক্ষেত্রটিকে আরও
বিস্তৃত করিয়াছি। ইহার কারণ,- আমার আদি উদ্দেশ্য বজায় রাখিয়াই, আমি শরৎচন্দ্রের
‘শ্রীকান্ত’-উপন্যাস অবলম্বনে এমন একটি চিন্তা ও ভাবের জগৎ বাংলার পাঠক-পাঠিকার
সম্মুখে খুলিয়া ধরিতে চাহিয়াছি, যাহা আজিকার শিক্ষিত সমাজেও অপরিচিত; সাহিত্যের
রস-বিচার উপলক্ষ্যে আমি জীবন-দর্শনের কয়েকটি মূলতত্ত্ব-বিশেষ করিয়া বহুকালাগত
সাধনায় যাহা বাঙালীর স্বভাব সংস্কারে পরিণত হইয়াছিল-তাহাই নানা দিক দিয়া, দেশী
ও বিদেশী কাব্যের ও ভাবচিন্তার সাক্ষ্য সহকারে, সাহিত্যিক প্রণালীতে হৃদয়গ্রাহী করিতে
চেষ্টা করিয়াছি।







Reviews
There are no reviews yet.