Description
জনপ্রিয় অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় এবার কলম ধরলেন তাঁর ফেলে আসা জীবনের গল্প শোনাতে। ১৯৪০ সাল থেকে তাঁর অভিনয়জীবনের শুরু শিশুশিল্পী হিসাবে। পরবর্তীতে নায়িকা ও পার্শ্বচরিত্র মিলিয়ে থিয়েটার চলচ্চিত্র ও রেডিও-নাটকে তাঁর অভিনয়ের ব্যাপ্তি সুবিস্তৃত। কলকাতা দূরদর্শনের গত শতকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জন্মভূমি’র পিসিমা তাঁর আইকনিক চরিত্র। নবতিপর এই শিল্পীর জন্ম ও বেড়ে ওঠা পুরনো দিনের কলকাতায়। অধ্যাপক স্বামীর কর্মসূত্রে একসময় থেকেছেন পুরনো দিনের দার্জিলিং শহরেও। এই স্মৃতিকথা ব্যক্তিগত হলেও ব্যক্তি ও কালের গণ্ডি ছাড়িয়ে সমাজের বৃহত্তর আঙিনায় উদ্ভাসিত। বেহালায় মার্টিন রেল, কলকাতায় সকাল-বিকাল রাস্তা ধোয়া, রাস্তায় গ্যাসের বাতি, কৃত্রিম বরফের উপরে রাশিয়ান ব্যালে, সেকালের বিয়েবাড়ির ভোজ, যুদ্ধের সময় কলকাতা শহরে ট্রেঞ্চ কাটা, সন্ধে নামলেই শহরে ব্ল্যাক আউট, কলকাতা এবং দার্জিলিংয়ের বাজারদর, সেকালের দার্জিলিং, সিনেমার শ্যুটিং, জলসা ইত্যাদি নিয়ে এক জমজমাট আয়োজন। কথকতার ভঙ্গিতে লেখা এই স্মৃতিকথা পড়তে পড়তে পাঠক পৌঁছে যাবেন সেই নস্টালজিক সময়ে।











Reviews
There are no reviews yet.