Description
পুলিশ অফিসার শ্রীপর্ণার কেস ফাইলসের মধ্যে বেশ কিছু তদন্তকে মেডিকেল থ্রিলার পর্যায়ে ফেলা যায়। প্রত্যেকটি গল্পই প্রকাশ পেয়েছে কোনও না কোনও বহুল সমাদৃত বাণিজ্যিক পত্রিকায়। নয়টি মেডিকেল থ্রিলারের সমন্বয়ে এই শ্রীপর্ণা সমগ্র দ্বিতীয় খন্ড। রহস্যের বৈচিত্রে, তদন্তের প্রক্রিয়ায়, অথবা মানবিক দৃষ্টান্তে একটি গল্পের সঙ্গে অপরটির কোনও সাদৃশ্য পাওয়া দুষ্কর। গল্পে কখনও যেমন উঠে এসেছে ডেথ সার্টিফিকেট বিভ্রাট, আবার কখনও ঘটেছে অদ্ভুত আত্মহত্যার ঘটনা। পিপিই-র আড়ালে ডাকাতি, আবার শুনানির পূর্বেই সাক্ষীর মৃত্যু। মেয়ের জন্মদিনের পার্টির আগের রাতে বাবার হঠাৎ মৃত্যু, অথবা, কোচিং ক্লাসে গিয়ে হারিয়ে যাওয়া ছেলেটির গল্প। প্রতি ক্ষেত্রেই যাকে সন্দেহ করে বা যেটা ভেবে এগোনো হয়েছে, শেষে গিয়ে ওলটপালট হয়ে গেছে সব ধ্যানধারণা। প্রথম খন্ডের জনপ্রিয়তার পথ ধরেই এই দ্বিতীয় খন্ড…






Reviews
There are no reviews yet.