Swapanburo Rachana Samagra 1 || স্বপনবুড়ো রচনাসমগ্র ১

Original price was: $600.00.Current price is: $480.00.

শুধু শিশু-সাহিত্য সৃষ্টিতে নয়, শিশুমেলার শিশু-সংগঠনে তিনি শিশুমনের অন্দরমহলে প্রবেশের চাবিকাঠিটি আয়ত্ত করেছেন।

Out of stock

SKU: Lalmati Publishers12780
Category:

Description

শুভেচ্ছা
ভারত বিখ্যাত শিশু-সাহিত্যিক ও শিশুমহলের দরদি বন্ধু শ্রীঅখিল নিয়োগী তাঁর পিতৃদত্ত নামের চেয়ে তাঁর কল্পিত নাম ‘স্বপনবুড়ো’ আখ্যায় বেশি পরিচিত। এমনকী তাঁর অনেক গুণমুগ্ধ পাঠক ও শিশু-সাথী- তাঁর আসল নামের কোনো খবরই রাখেন না।
না রেখেও তারা কোনো অভাব বোধ করেন না।
তাঁর ‘স্বপনবুড়ো’ নাম এত যথার্থভাবে তাঁর আত্মার স্বরূপ দ্যোতনা করেছে যে তাতেই তাঁর মনের ও জীবন-ব্রতের স্বয়ং প্রকাশ ঘোষণা সুস্পষ্ট। পরিণত বয়সের সংসার-জ্ঞান ও বৈষয়িকতার সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে তিনি বার্ধক্য পর্যন্ত শিশু-চিত্তের কল্পনা সরসতা ও স্বপ্নঘোর অক্ষুণ্ণ রেখেছেন।
রবীন্দ্র-নাটকে ঠাকুরদাদার যে অংশ আমাদের শিশুর জীবননাট্যে তাঁরও সেই ভূমিকা। তিনি বাঙালি-শিশুর আনন্দ-যজ্ঞের পুরোহিত, তাদের উৎসবের নায়ক ও সহচর। দেশব্যাপী শৈশব-কল্পনার জীবন প্রকাশের প্রেরণা ও উপলক্ষ। এক কথায় তিনি শিশুমন মধুচক্রের মক্ষিরানির পুরুষ সংস্করণ।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Swapanburo Rachana Samagra 1 || স্বপনবুড়ো রচনাসমগ্র ১”

Your email address will not be published. Required fields are marked *