Description
ইতিহাস তা সে যে সাম্রাজ্যেরই হোক না কেন সব সময় তমসাচ্ছন্ন। কারণ কিছু ক্ষমতাবান রাজপুরুষ ছাড়া কোনও সাম্রাজ্যের ইতিহাসই সেভাবে লিপিবদ্ধ নেই। ইতিহাস সব সময় সত্যি কথা বলে না, কারণ কোন ক্ষমতাবান মানুষ নিজের চরিত্রের কালো দিকগুলো লিপিবন্ধ হোক মেনে নিতে পারে না। এসব ইতিহাস লিখেছেন হয়তো কোনও নৃপতির সভাকবি, লেখক কখনোই প্রভুর চরিত্রের অন্ধকার দিকের সবটা তুলে ধরতে সাহস পাননি। কেন আলেকজাণ্ডার ভারতে প্রবেশ করেও তাঁর বিজয়রথ থামিয়ে ফিরে গেছিলেন আমরা জানি না। কেন হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংস হয়েছিল তা আজও অজানা। এমন অনেক কেনর উত্তর হারিয়ে গেছে অতীতের বুকে। তাই ইতিহাসের ফাঁক ভরাটের জন্য, সঠিক ব্যাখ্যার জন্য আমাদের যুক্তি নির্ভর কল্পনার আশ্রয় নিতেই হয়। তেমনি ইতিহাসকে বিকৃত না করে ইতিহাস আশ্রিত কয়েকটি উপাখ্যান নিয়ে এ বই, যাতে রয়েছে বেশ কয়েকটি রাজবংশের উত্থান পতনের কাহিনী।






Reviews
There are no reviews yet.