The 3:00 A.m. Series (1-5) || Nick Pirog || দ্য থ্রি এ.এম সিরিজ (১-৫) || নিক পিরোগ

Original price was: $760.00.Current price is: $684.00.

এই ভলিউমের সূচিথ্রি এএম :: ০৭থ্রি: টেন এএম :: ৯৬থ্রি: টোয়েন্টিওয়ান এএম :: ১৯৫থ্রি: থার্টিফোর এএম :: ২৭৯থ্রি: ফরটিসিক্স এমএম :: ৪৪৯

SKU: New Lekha Prakashani871531
Category:

Description

আপনি যদি প্রতিদিন মাত্র এক ঘণ্টা জেগে থাকতে পারতেন, জীবনটা কেমন হতো?ভাবতে গেলে অবিশ্বাস্য লাগে, কিন্তু হেনরি বিনসের জন্য এটাই বাস্তব। এক অদ্ভুত অসুখে সে দিনে মাত্র এক ঘণ্টা জেগে থাকে, আর বাকি তেইশ ঘণ্টা গভীর ঘুমে ডুবে থাকে। এই অস্বাভাবিক রুটিনই তার জীবনের অংশ হয়ে গেছে। তবুও সে নিজের মতো শান্ত, হাসিমুখে দিনগুলো কাটাচ্ছিল। কাজের চাপে নেই, দীর্ঘ সময় জাগার ঝামেলা নেই যতটুকু সময় জেগে থাকে, সেটা উপভোগ করেই কাটায়।কিন্তু এক রাত তার পুরো জগতটাই বদলে দিল।তখন তার জেগে থাকার একমাত্র সময়, ভোর তিনটা। ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ি থেকে হঠাৎ ভেসে এল এক মহিলার আতঙ্কে ভরা চিৎকার। দেখতে পেলেন দরজা দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে একজন লোক। বিষয়টা আরও ভয়ংকর হল যখন বুঝল, সেই সম্ভাব্য খুনী সাধারণ কেউ নন তিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট।হেনরি প্রথমে নিজেই বিশ্বাস করতে পারল না সে ঠিক কী দেখেছে। এমন ঘটনা তো কেবল সিনেমায় হয়। কিন্তু সত্যি সত্যিই ওই মুহূর্তে সে ছাড়া আর কেউ জেগে ছিল না। আর পরের দিন গণমাধ্যমে বা পুলিশের রিপোর্টে মহিলার চিৎকার কিংবা প্রেসিডেন্টের উপস্থিতির কথা কোথাও নেই। যেন পুরো ঘটনাটাই বাতাসে মিলিয়ে গেছে।দিনে মাত্র এক ঘণ্টা জেগে থাকা মানুষটি সিদ্ধান্ত নিল এই রহস্য যাই হোক, তাকে বুঝতে হবে।সময় তার হাতে নেই, শরীরও সেভাবে সায় দেয় না, কিন্তু এই ঘটনাটাই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল।এক ঘণ্টার ভেতরে কতটা তদন্ত করা সম্ভব? অপরাধী যদি দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়, তাহলে কি সত্যিই তাকে ধরা সম্ভব?আর এইভাবেই শুরু হয় থ্রিলার সিরিজটির রুদ্ধশ্বাস যাত্রাএক ক্ষণজীবী মানুষের চোখে দেখা অদ্ভুত রাত, অসম্ভব তদন্ত আর ভয়ংকর সত্যের দিকে এগিয়ে যাওয়ার গল্প।

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “The 3:00 A.m. Series (1-5) || Nick Pirog || দ্য থ্রি এ.এম সিরিজ (১-৫) || নিক পিরোগ”

Your email address will not be published. Required fields are marked *