Description
‘থিয়েটারের দর্শক দর্শকের থিয়েটার’ বইটি থিয়েটার এবং তার দর্শক বিষয় দু’টি নিয়ে লেখা। আলোচনার প্রসঙ্গে এসে যাবে বর্তমান বাংলা থিয়েটার এবং তার বিবর্তনের কথা যেমন, তেমনই রয়েছে দর্শকের কথা এবং তার বিবর্তন। দর্শক, থিয়েটারের দর্শক, দর্শকের ভূমিকা, দর্শন, নাট্যদর্শন, নাট্যদর্শিতা বিষয়গুলি আলোচিত হয়েছে। পাঠকের পরিচয় হবে নানা ধরনের নাট্য যেমন আদর্শ মডার্নিস্ট থিয়েটার, ওয়েল-মেড প্লে, পোস্ট-মডার্ন থিয়েটার, পোস্ট-পোস্ট-মডার্ন থিয়েটার, ডিকন্স্ট্রাক্টেড নন্-ন্যারেটিভ থিয়েটার, পোস্ট-ড্রামাটিক থিয়েটার ইত্যাদি এবং পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে রয়েছে সাম্প্রতিক অতীতের কোভিড-পূর্ববর্তী কালের বাংলা মঞ্চের কিছু কাজ। পঞ্চাশ বছরের একজন নিবিষ্ট দর্শক এবং পঁয়ত্রিশ বছরের একজন নাট্যালোচকের দৃষ্টিভঙ্গির পাশাপাশি যাঁরা থিয়েটার জগতটিকে নির্মাণ করছেন, তেমন বারোজন বিশিষ্ট নাট্যজনের দর্শক বিষয়ে কিছু অনুভব, ভাবনা-চিন্তা, দৃষ্টিভঙ্গি, এই আলোচনার একটি ভিন্ন দিককে পাঠকের কাছে উন্মুক্ত করে দেবে।






Reviews
There are no reviews yet.