Description
(কিছু অংশ)
তিন মূর্তির কীর্তি
আজ কাবুলরা স্কুলে যাবে না। জামাইবাবুও অফিস থেকে ছুটি নিয়েছেন। ওরা সবাই যাবে কলকাতায়। ঝিকমিকিয়াকেও সঙ্গে নেওয়া হবে। বাড়ি পাহারা দেবার
জন্য অবশ্য যুধিষ্ঠির আর সীয়াশরণ এখানেই থেকে যাবে। জামাইবাবুর ভাই মানে কাবুল-টাবুলের কাকা অবনীশ লেকের ধারে সাদা অ্যাভেনিউতে একটা ফ্ল্যাট কিনেছেন। আজ সেখানে গৃহপ্রবেশ। অবনীশ খুব বেশি লোককে নেমন্তন্ন করেন নি। কাবুলরা ছাড়া আর যাঁদের যাবার কথা তারা হলেন ওদের দুই পিসি, পিসে আর পিসতুতো ভাইবোনেরা। অবনীশের দু-একজন বন্ধু আসতে পারেন।
সারাদিন কাকার ফ্ল্যাটে থেকে, হইচই এবং আনন্দ টানন্দ করে রাত্তিরে কাবুলরা ফিরে আসবে। জামাইবাবু ভীষণ ছাটফটে, ব্যস্তবাগীশ মানুষ। ভোর হতে না হতেই তাড়া দিয়ে সবার ঘুম ভাঙিয়ে দিলেন। তারপর রোদ উঠতে না উঠতে একটা ঝকমকে নতুন
গাড়িতে তুলে ফেললেন। কোম্পানি থেকে গাড়িটা জামাইবাবুকে দেওয়া হয়েছে। পেছনের সিটে বসেছে দিদি আর ঝিকমিকিয়া। সামনের সিটে কাবুল টাবুল জামাইবাবু। ড্রাইভারকে আসতে বারণ করা হয়েছে, জামাইবাবু নিজেই গাড়িটুন চালিয়ে নিয়ে যাবেন।






Reviews
There are no reviews yet.