Tinti Upanyas || Ghanashyam Chowdhury || তিনটি উপন্যাস || ঘনশ্যাম চৌধুরী

Original price was: $400.00.Current price is: $320.00.

সত্য ও সুন্দরের আরাধনাই তো প্রেম। ঘনশ্যাম চৌধুরী তাঁর তিনটি উপন্যাস ‘অবগাহন’, ‘বাঁশের বাঁশি’ এবং ‘পদাবলী কথা’-তে অপরূপ রূপময় সেই প্রেমকাহিনিই লিখেছেন। মানবজীবন কুসুমাস্তীর্ণ নয়, আবার সরলরেখাতেও চলে না। তারই মধ্যে আছে বহু বাঁক ও মোড়। আছে বাধা। তাকে অতিক্রম করে চলার নামই জীবন। এরই মধ্যে যে অপূর্ব প্রেমগাথা রচিত হয়, তাকেই সুনিপুণ অক্ষরমালায় সৃজন […]

SKU: Dey’s Publishing7246
Category:

Description

সত্য ও সুন্দরের আরাধনাই তো প্রেম। ঘনশ্যাম চৌধুরী তাঁর তিনটি উপন্যাস ‘অবগাহন’, ‘বাঁশের বাঁশি’ এবং ‘পদাবলী কথা’-তে অপরূপ রূপময় সেই প্রেমকাহিনিই লিখেছেন। মানবজীবন কুসুমাস্তীর্ণ নয়, আবার সরলরেখাতেও চলে না। তারই মধ্যে আছে বহু বাঁক ও মোড়। আছে বাধা। তাকে অতিক্রম করে চলার নামই জীবন। এরই মধ্যে যে অপূর্ব প্রেমগাথা রচিত হয়, তাকেই সুনিপুণ অক্ষরমালায় সৃজন করেছেন লেখক। অসামান্য তিন ধ্রুপদী উপন্যাস। তিনটি আলাদা কাহিনি হলেও এই ত্রয়ী উপন্যাসে আছে জীবনের গভীরতর বোধের অন্তর্লীন যোগসূত্র। সত্তরের দশকের বাংলায় রক্তাক্ত আগুনঝরা রাজনীতির মধ্যে জেগে উঠছিল গ্রামবাংলা। পাশাপাশি শহরে মধ্যবিত্ত জীবনে নর-নারীর সম্পর্কের ভাঙা-গড়াও চলছিল। এখানে আছে তারই আলেখ্য। নিম্ন মধ্যবিত্ত যুবক-যুবতীর স্বপ্ন ভাঙে। লেখক সেই স্বপ্নের মৃত্যুর আগুনে নিকষিত প্রেমকে অবিনাশী-অগ্নিময় করে তুলেছেন। ‘বাঁশের বাঁশি’ এক ধ্রুপদী কাব্যগাথা হয়ে উঠেছে। ঘনশ্যাম চৌধুরী লিখেছেন স্বপ্নের জন্ম-মৃত্যুর গদ্যকাব্য। ‘অবগাহনে’ মধ্যবিত্তের জীবন যন্ত্রণা ও অসামান্য প্রেমগাথার পাশাপাশি গঙ্গাতীরের জেলেদের কঠিন জীবনকে ছুঁয়েছেন নিপুণভাবে। ‘পদাবলী কথা’ এক অনন্যসাধারণ উপন্যাস। মালভূমির কয়লাখনি অঞ্চলের জনজীবন, আদিবাসী, ডোম-চাড়ালদের সমাজ ও তাঁদের কামনা-বাসনা, প্রেম-অপ্রেমের ভূমি থেকে উঠে এসেছে নারী ও পুরুষ চরিত্রগুলি। রয়েছে ঝুমুর আর পদাবলির সুর-তাল-ছন্দ। সর্বার্থেই ‘অবগাহন’, ‘বাঁশের বাঁশি’ আর ‘পদাবলী কথা’ অসাধারণ তিনটি ধ্রুপদী উপন্যাস।

Additional information

Author Name

Publisher

Binding

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tinti Upanyas || Ghanashyam Chowdhury || তিনটি উপন্যাস || ঘনশ্যাম চৌধুরী”

Your email address will not be published. Required fields are marked *