Description
কোন কোন মানুষকে প্রথম দেখাতেই কখনো খুব আপন লাগে, আবার কেউ অকারণেই অস্বস্তি জাগায়-এ অনুভূতি কি সত্যিই শুধু এই জন্মের? কিছু স্বপ্ন বারবার ফিরে আসে, কিছু ভয় অদৃশ্য ছায়ার মতো পিছু ছাড়ে না, আর কিছু জায়গা অচেনা হয়েও অদ্ভুতভাবে চেনা লাগে। তবে কি সবকিছুর উত্তর লুকিয়ে থাকে পূর্বজন্মের পথে? বারবার একই আত্মাদের সঙ্গে আমাদের দেখা হওয়ারই কথা থাকে প্রতি জন্মে?
কেরালার চিকিৎসা-ঐতিহ্য, ঋষিকেশের আধ্যাত্মিক জগৎ, আর কলকাতার নাড়ির টান মিলেমিশে এক রহস্যময় যাত্রা শুরু হয়-যার চূড়ান্ত গন্তব্য সান্দাকফুর সিঙ্গালিলা রেঞ্জ, স্লিপিং বুদ্ধার নীরব ছায়ায়। কলেজপড়ুয়া কয়েকজন তরুণ-তরুণী বুঝতেই পারেনি, মেঘমা গ্রাম পেরিয়ে সেই সান্দাকফু সফর তাদের টেনে নিয়ে যাবে বহু জন্মের অন্ধকার অতলে-যেখানে অপেক্ষা করছে অসমাপ্ত সম্পর্ক, পুরোনো কর্মফল, আর ফিরে আসার দায়।






Reviews
There are no reviews yet.