Description
যশোমতী ছিল রাজকন্যা। রাজার বাড়ির এক কন্যা। কিন্তু রাজার রাজত্ব নেই। যা ছিল সম্পদ তা বড়রানির কাছে গেছে। যশোমতী ছিল ছোটরানি, দুয়োরানির কন্যা। রাজা মারা গেলেন নকশাল আমলে আতঙ্কিত হয়ে। রাজত্ব নেই, জমিদারি নেই, তবুও তিনি রাজা। যশোমতীর বাবা নেই। মা গরিব হয়ে গেছে বড়-মার আক্রোশে। রাজবাড়ির সামনের অংশে সরকারি দুই অফিস, ভিতরের ঘরগুলিতে সরকারি কর্মচারীরা ভাড়ায় থাকেন। কানুনগো অমিতেশ দেখে যশোমতী ময়লা শাড়ি রুখুসুখু চুল নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায়। তার ঘরে এক একদিন চা-মুড়িও জোটে না। সময় ১৯৭৮, মহাবন্যার বছর। অপারেশন বর্গা, মধ্যস্বত্বভোগী জমিদারের সিলিং অতিরিক্ত জমি খাস হচ্ছে, দুই প্রকল্পেই গরিব চাষি জমির দখল নিচ্ছে। অমিতেশ ভেবেছিল বিপ্লব হয়ে গেছে। একটি গল্প লিখেছিল সে; বন্যার বছরে যা ঘটেছিল। যশোমতীকে নিয়ে সেই গল্প। যশোমতী রাজবাড়ি ছেড়ে চাষার ঘরের বউ হয়েছিল। সেই গল্প এই সময়ে, ৪৬ বছর বাদে লেখক অমিতেশ খুঁজছে। হারিয়ে গেছে। যশোমতীর গল্প এক ভাগ্যবিড়ম্বিত নারীর কাহিনি যেমন, অঙ্কুরিত প্রেমের কাহিনিও।







Reviews
There are no reviews yet.