Description
রবীন্দ্রনাথ আর তাঁর বহুবিচিত্র সাহিত্য-অভিব্যক্তি বিষয়ে লিখিত এই প্রবন্ধগুলিতে রয়েছে বিশেষ দৃষ্টিকোণ। নানান্ মুহূর্তে কীভাবে ‘একলা’ রবীন্দ্রনাথ মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন সমাজসংকটের, কীভাবে সেই অবস্থান ছায়া ফেলেছিল তাঁর সাহিত্যে, কীভাবে তিনি প্রচলন আর রীতি-প্রথাকে অমান্য করে নিয়েছিলেন ব্যক্তিক প্রত্যয়জাত সিদ্ধান্ত, কেমন ছিল তার প্রকাশ- এইসব ভাবনাকে কেন্দ্র করেই প্রবন্ধগুলি আবর্তিত হয়েছে। নির্বাচিত মুহূর্তগুলির সংখ্যা অল্প, কিন্তু ইঙ্গিতে বৃহত্তর মনোলোকটিকে হৃদয়ঙ্গম করার প্রয়াস।






Reviews
There are no reviews yet.